স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে নেত্রকোনায় মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। সোমবার(১৪ ফেব্রুয়ারি ) দুপুরে সকল সাক্ষী প্রমাণ শেষে আসামি মোঃ মিলন মিয়ার উপস্থিতিতে বিচারক শাহজাহান কবির এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়,মিলন মিয়া নরসিংদীতে টিভি ফ্রিজ এর দোকানে কর্মচারী থাকাকালীন সময়ে দ্বিতীয় স্ত্রী নাসরিনের সাথে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিয়ে পর্যন্ত গড়ায় সম্পর্ক।
কিন্তু বিয়ের পর স্বামী মিলন মিয়া জানতে পারেন তার স্ত্রী দেহ ব্যবসার সাথে জড়িত। এরপর থেকেই পারিবারিক কলহ চলে আসছিলো তাদের।পরবর্তীতে ২০১৭ সালের ২০ আগষ্ট নেত্রকোনা পৌরশহরের হোসেনপুর এলাকায় ধানক্ষেত থেকে নরসিংদী জেলার শিবপুর থানার তেঁতুলিয়া গ্রামের নাসরিন আক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
পরবর্তীতে পুলিশ পরিদর্শক সোলায়মান হক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে মামলার তদন্ত শেষে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বৃকালিকা গ্রামের লুৎফুর রহমানের ছেলে মিলন মিয়া (৩৫)কে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে মডেল থানা পুলিশ পুলিশ।
আদালতে দেয়া জবানবন্দি ও ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে ৩০২ ধারায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদাল এ রায় প্রদান করেন।
এদিকে মাত্র কয়েক বছরের মধ্যেই মামলাটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে সঠিক বিচার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
হত্যা মামলায় এমন রায়ে সামাজিক ভাবে হত্যাকাণ্ডের মতো অপরাধ প্রবণতা কমে আসবে বলেও মনে করেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের পিপি ইফতেখার উদ্দিন তালুকদার মাসুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]