মাভাবিপ্রবির হাল্ট প্রাইজ কাজ করছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে

Share the post

মোঃ আদিব রহমান(মাভাবিপ্রবি প্রতিনিধি): বর্তমান সময়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(SDG) পূরণ করা বিশ্ববাসীর কাছে বড় একটি চ্যালেঞ্জ। যেটি পূরণ করতে পারলে পৃথিবী হয়ে উঠবে নির্মল হয়ে উঠবে বাসযোগ্য। তাই ২০৩০ সালের ভিতরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ চাই ই চাই। আর এই লক্ষেই কাজ করে যাচ্ছে হাল্ট প্রাইজ মাভাবিপ্রবি। হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে বেশ কয়েকটি উদ্যোগ এরই মধ্যেই অনেকের নজর কেড়েছে। তাদের উদ্যোগে “Go for Goals” নামে প্রতিযোগীতার আয়োজন করে। যেখানে “টেকসই উন্নয়ন লক্ষমাত্রা”র যে ১৭ টি লক্ষ্য রয়েছে সেখান থেকে সর্বোচ্চ যেকোনো ২টি লক্ষ্য নিয়ে তিন মিনিটের আলোচনামূলক ভিডিও বার্তা জমা দেওয়া যাবে। এবং এই ভিডিও জমা দেওয়া যাবে আজ অর্থাৎ ২৫ আগস্ট রাত ১২ টা পর্যন্ত। এই প্রতিযোগীতায় বিজয়ী পাবেন ১৫ ডলার সমমূল্যের পুরস্কার। ইতোমধ্যেই “Go for Goals” প্রতিযোগীতায় উল্লেখ্য পরিমানে ভিডিও জমা পড়েছে এবং প্রতিযোগীদের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা নিয়ে প্রচুর আগ্রহ দেখা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে টেকসই উন্নয়ন লক্ষমাত্রার উপরে বিভিন্ন সেশনের আয়োজন করছেন তারা। গত ২৩শে আগস্ট রাত ৯ঃ৩০ থেকে টেকসই উন্নয়ন লক্ষমাত্রার উপরে কাজ করা হাল্ট প্রাইজে রিজিওনাল চ্যাম্পিয়ন বুয়েটের “Team Tetra” এর সাথে লাইভ সেশনের আয়োজন করে হাল্ট প্রাইজ মাভাবিপ্রবি। এছাড়াও টেকসই উন্নয়ন লক্ষমাত্রার উপরে স্পষ্ট ধারনা দেওয়ার জন্য গত ২০শে আগস্ট ফেসবুক লাইভে আরেকটি সেশন করে তারা। এছাড়াও আগামী ২৫শে আগস্ট রাত ৮ টায় টেকসই উন্নয়ন লক্ষমাত্রার উপরে আরেকটি ফেসবুক লাইভ সেশন করতে যাচ্ছে তারা। যেখানে উপস্থিত থাকবেন “SDG Lab Bangladesh” এর সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক সিকান্দার জুলকার নাইন। এছাড়াও টেকসই উন্নয়ন লক্ষমাত্রা নিয়ে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করতে আরও অনেক কাজ করা হবে বলে জানিয়েছে হাল্ট প্রাইজ মাভাবিপ্রবি ব্যবস্থাপনা কমিটি। আর ইতোমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে হাল্ট প্রাইজের এই বছরের চ্যালেঞ্জের বিষয়বস্তু। হাল্ট প্রাইজের এই বছরের বিষয়বস্তু “Food for Goods: Transforming food into Vehicle for change”. যেখানে টেকসই উন্নয়ন লক্ষমাত্রার ৬টি লক্ষ্য নিয়ে সরাসরি কাজ করা যাবে। আর কিছুদিনের মধ্যে এই বছরের চ্যালেঞ্জও ঘোষণা করতে যাচ্ছে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]