আমৃত্যু মুজিব আদর্শে অবিচল ছিলেন এটলি : রেজাউল করিম চৌধুরী

Share the post

চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ অনেক ত্যাগী ও অঙ্গীকারবদ্ধ নেতা তৈরি করেছে। সে কারণেই দেশের সবচেয়ে পুরোনো এই রাজনৈতিক দলের ওপর বারবার আঘাত এলেও কেউ দলের ক্ষতি করতে পারেনি। নেতারা দলীয় আদর্শ ও নীতিতে বিশ্বাসী এবং তাঁরা অর্থ-সম্পদ কুক্ষিগত করার চেষ্টা করেননি। কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি ও তাদের মধ্যে একজন। এটলি ছাত্রজীবন থেকে শুরু করে আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অবিচল ছিলেন। আওয়ামী লীগের দুর্দিনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সদরঘাট থানা শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরীর প্রয়াত সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলির স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী। সদরঘাট থানা শ্রমিক লীগের সভাপতি মো. মঞ্জুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রেজাউল করিম চৌধুরী আরো বলেন, কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি দেশ, জনগণ ও দলের জন্য কীভাবে আত্মত্যাগ করেছেন, তা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। তাহলে দল আরও এগিয়ে যাবে এবং এসব নিবেদিত প্রাণ নেতার আত্মা শান্তি পাবে।’ স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, শ্রম সম্পাদক আবদুর আহাদ, জাতীয় শ্রমিক লীগ নেতা বখতিয়ার উদ্দিন খান, মাহফুজুর রহমান খান, আবুল হোসেন আবু, কাউন্সিলর পদপ্রার্থী আতাউল্লাহ, লবন শ্রমিকলীগ নেতা আবদুল মতিন ও লবন ও ঘাট-গুদাম শ্রমিকলীগ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]