মানিকগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ

Share the post

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৭টার দিকে মহাসড়কের মানিকগঞ্জের বরংগাইল এলাকায় ঢাকাগামী একটি পোশাক কারখানার শ্রমিকদের বাসের সঙ্গে আরিচাগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

তবে পিকআপ চালকের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মৃত্যু হয়। ঘটনার পর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশের রেকার এসে দুর্ঘটনাকবলিত গাড়ি ২টিকে সড়ক থেকে সরিয়ে দেড় ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এতে দুর্ভোগে পড়েন মহাসড়কের যাত্রীরা।

বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মাদ শামীম আল মামুন জানান, দুর্ঘটনার পরই ঘটনাস্থলে এসেছি। আহতদের উদ্ধার করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]