আজ থেকে শুরু টিকার দ্বিতীয় ডোজ

Share the post

আজ থেকে শুরু হচ্ছে করোনা টিকার দ্বিতীয় ডোজ । করোনাভাইরাস টিকার পর্যাপ্ত মজুতের বিষয়ে সংশয় দূর করে নির্ধারিত সময়েই শুরু হচ্ছে দ্বিতীয় ডোজ প্রয়োগ। দেশের ৩৫টি জেলায় এরইমধ্যে টিকা পৌঁছানো হয়েছে।দ্বিতীয় ডোজের পাশাপাশি টিকার প্রথম ডোজও চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রোজার মাসেও টিকা কার্যক্রম চলবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই ধাপের জন্য টিকা মজুত রয়েছে ৪২ লাখ ডোজ। এসএমএসে দেয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ নিতে হবে। দেশজুড়ে টিকা পাঠানো হয়েছে। জেলা পর্যায়ে গঠিত কমিটি নিজ নিজ জেলার টিকা গ্রহণ করেছেন। আসন্ন রমজান মাসেও টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। তবে এ সময় টিকা কার্ড সঙ্গে নিয়ে আসা আবশ্যক।

এছাড়া ভ্যাকসিন নেওয়ার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে স্থানীয় মসজিদের মাইকে ও ক্যাবল টিভি চ্যানেলের পাশাপাশি বিভিন্ন প্রচার-প্রচারণামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন প্রথম ডোজ নিয়েছেন। আর নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৭৫ হাজার ৯৩৯ জন।

গত ২৭ জানুয়ারি ঢাকায় করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন দেয়া হয় ২৬ জনকে। আর ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারাদেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]