মাধবপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

Share the post

মোঃজাকির হোসেন,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ মাধবপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ ও পবিত্র রমজান উপলক্ষ্যে মানবিক সহায়তা বিতরণ শুরু করলেন। করোনায় বির্পযস্ত উপজেলার এসব ব্যক্তিদের ইতোমধ্যেই জনপ্রতি ৫০০ টাকা করে মোট ২৭ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হচ্ছে মাধবপুর উপজেলা ১১টি ইউনিয়নের ৫ হাজার ৫শত ব্যক্তি কে মাননীয় প্রধানমন্ত্রী মানবিক সহায়তা নগদ অর্থ উপহার দেওয়া হবে। পুরো উপজেলা স্ব-স্ব ইউনিয়ন থেকে যাচাই-বাছাই করে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

সোমবার (১০ মে) বুল্লা ইউনিয়ন ও আন্দিউরা ইউনিয়ন দিয়ে শুরু করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এই সময় বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে উপ-সহকারী প্রকৌশলী জাবেদ পাঠান, ইউনিয়নের পরিষদের সচিব ও ওয়ার্ড মেম্বাররা। পরে অন্য অন্য ইউনিয়নের ট্যাগ অফিসার মাধ্যমে তালিকানুযায়ী এসব ব্যক্তিদের মধ্যে থেকে বিতরণ করা হবে প্রধানমন্ত্রীর মানবিক নগদ এ অর্থ সহায়তা। এ বিষয়ে কথা হলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, প্রধানমন্ত্রীর দেয়া উপহার (মানবিক সহায়তা) ইতোমধ্যেই আমরা জনসাধারণের হাতে পৌছে দেওয়া শুরু করছি। ঈদের আগে বাছাই কারী তালিকা ব্যক্তি সবার মাঝে বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]