বাংলাদেশ থেকে আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা

Share the post

করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশসহ চার দেশের ফ্লাইট স্থগিত করেছে আমিরাত সরকার। সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, কূটনৈতিক মিশন, সরকারি প্রতিনিধি, গোল্ডেন ভিসাধারী এবং ব্যবসায়ী ছাড়া সবার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি। বুধবার (১২ মে) থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বাংলাদেশ ছাড়াও বাকি তিন দেশ হলো শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাত ভ্রমণকারী ট্রানজিট ফ্লাইটগুলিও স্থগিত করা হয়েছে। আমিরাতের জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনসিইএমএ) সোমবার (১০ মে) আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানায়। তবে কার্গো ফ্লাইটগুলি চালু থাকবে বলে উল্লেখ করা হয়। যারা আমিরাতে আসতে পারবেন সেসব যাত্রীদের ৭২ ঘণ্টার পরিবর্তে ৪৮ ঘণ্টা আগের আরটিপিসিআর পরীক্ষায় নেগেটিভ সনদ দেখাতে হবে। সংযুক্ত আরব আমিরাত আসার পরে তাদের অবশ্যই একটি পিসিআর পরীক্ষা করতে হবে। এছাড়াও প্রবেশের চার ও আটদিন পর পিসিআর পরীক্ষার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ১০ দিন কোয়ারান্টিনে থাকতে হবে। অন্যদিকে ভারত-সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবারো বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]