মাধবপুরে গাঁজাসহ ফাঁড়ি পুলিশের হাতে ২ কারবারি আটক

Share the post

মোঃজাকির হোসেন,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আওতাধীন ফাঁড়ি পুলিশ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজাসহ একই উপজেলার ২ কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (২৭ মে) রাত ০৮.৪৫ ঘটিকার সময় কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ ফাঁড়ি এলাকাধীন উপজেলার চৌমুহনী ইউনিয়নের মনতলা হইতে ধর্মঘরগামী আলাবক্সপুর নামক পাকা রাস্তার কাছে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মাধবপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের মন্নাফ মিয়ার ছেলে মোঃসুজন মিয়া (৪৫) ও মালঞ্চপুর গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোঃ হারুন মিয়া(২০)কারবারিকে আটক করেন। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উত্তম কুমার দাস মাদকদ্রব্যসহ আটককৃত ২ কারবারি আটকের সত্যতা নিশ্চিত করে জানান,মাধবপুর থানায় আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]