নীলফামারীতে ও মা-শিশুকে অপহরণের ৬ মাস পর উদ্ধার করলো পুলিশ।

Share the post

রাজু আহম্মেদ,নীলফামারী জেলা প্রতিনিধি:নীলফামারীতে অপহরণ সহ পাচারের শিকার মা-শিশুকে ছয় মাস পর নওগাঁ জেলা থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ। বুধবার রাতে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা শহর থেকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠিয়েছে। তবে অপহরণকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।অপহরণ ও পাচার হওয়া ওই মা-শিশু নীলফামারীর জেলার ডোমার উপজেলা শহরের চিকনমাটি বসতপাড়া গ্রামের আল-আমিন ইসলামে স্ত্রী নাজমা বেগম (২৬) ও তাঁর সাত বছর বয়সী শিশু সন্তান নিশাদ। অপহরণের পর ওই মা-শিশুকে অন্যত্রে পাচার করা হয় বলে জানান নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী।মামলার তদন্তকারী কর্মকর্মতা সদর থানার উপ-পরিদর্শক শাহারুল ইসলাম জানান, ২০২০ সালের ১১ ডিসেম্বর নীলফামারী জেলা শহরের গাছবাড়ি থেকে ওই মা ও শিশু অপহরণের শিকার হন। এঘটনায় নাজমার স্বামী আল-আমিন ইসলাম বাদী হয়ে নীলফামারী আদালতে চলতি বছরের ৬ জানুয়ারী অপরহরণ এবং একই বছরের ৭ মার্চ মানব পাচারের অভিযোগ দায়ের করেন। ওই মামলায় প্রধান আসামী করা হয় মাহমুদুল হাসান মামুনকে (২৮)। তার বাড়ি ডিমলা উপজেলা শহরের।বিজ্ঞ আদালত দু’টি অভিযোগ গ্রহণ করে সদর থানা পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে। আদালতের নির্দেশে গত ১৩ জানুয়ারী অপহরণ এবং ২৭ মার্চ মানব পাচার প্রতিরোধ আইনে দু’টি মামলা সদর থানায় রুজু করা হয়।

অপহৃত মা ও শিশুকে উদ্ধারসহ আসামীকে গ্রেফতারের অভিযানে নামে পুলিশ।অভিযান পরিচালনার এক পর্যায়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় অপহৃত মা ও শিশুকে নওগাঁ জেলা পত্নীতলা উপজেলা থেকে উদ্ধার করা হয় পত্নীতলায় থানা পুলিশের সহযোগীতায়।মামলার বাদী আল-আমিন ইসলাম বলেন, আমার ছোট মুদি দোকান রয়েছে। স্ত্রী-সন্তানকে অপহরণ ও পাচারের পর থেকে আমার কাছে আড়াই কোটি টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারীরা। মামলা দায়েরর পর থেকে সদর থানা পুলিশ আমার স্ত্রী-সন্তানকে উদ্ধার তৎপর ছিল। তাদের এমন তৎপরতায় স্ত্রী-সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পেয়েছি। বিষয়টি নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী বলেন, মা-শিশুর স্বাস্থ্য পরীক্ষা শেষে জবানবন্দী রের্কডের জন্য বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এমনটা আমাদের জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]