মাছের ঘের থেকে ২ শিশুর লাশ উদ্ধার 

Share the post
মাহমুদুল ইসলাম সাগর  সাভার উপজেলা প্রতিনিধি :সাভার উপজেলার আশুলিয়ায় একটি মাছের ঘের এর থেকে  দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা (শান্তিনগর) এলাকার একটি মাছের ঘের থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহতদের পরিচয় সম্পর্কে জানা যায়,তারা হচ্ছেন,পাবনার আমিনপুর থানার রতন এরর ছেলে লিমন হোসেন (১০) ও জামালপুরের মাদারগঞ্জ থানার জিয়া হোসেনের ছেলে মানিক হোসেন (৮)। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো বলে জানা গেছে।
পুলিশ এর তথ্যমতে, সকালে ওই মাছের ঘেরে  ভাসমান অবস্থায় দুই শিশুর লাশ দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। পরবর্তীতে তারা পুলিশে খবর দিলে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির(সাভার সার্কেল) বলেন,তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা তদন্ত করা হচ্ছে। লাশগুলো ময়নাতদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]