মনোহরদীতে কৃষি জমির মাটি কাটার দায়ে ৫ জনের কারাদণ্ড, ৩ ট্রলি জব্দ।

Share the post

মো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ৫ ব্যক্তিকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার কাচিকাটা ইউনিয়নে অভিযান পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া এবং থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

​জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে কৃষি জমি থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে রাতেই ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) অভিযানে নামেন। রাত ৯টার দিকে কাচিকাটা এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে পরিবহন ও বিক্রির ঘটনা হাতেনাতে ধরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষীদের শাস্তি প্রদান করা হয়। একই সাথে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রলি জব্দ করা হয়।

​মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]