নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায়  এক ব্যাক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

Share the post
‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তিকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, দক্ষিণ উমরপুর মৌজার পুরানগাঁও গ্রামের (রাংগাহাটি, খাগাউড়া) আরব আলী মিয়া পুত্র আশিকুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক ধারায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

‎‎নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, “কৃষিজমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তন পরিবেশ ও কৃষির জন্য ক্ষতিকর। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

‎‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অভিযানের সময় অবৈধভাবে কাটা মাটি জব্দ করা হয়। পরে রোববার (২১ ডিসেম্বর) মোবাইল কোর্ট বসিয়ে অভিযুক্তকে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা  আদায় করা হয়েছে।

‎‎প্রত্যয় হাশেম আরও বলেন, “কৃষিজমি সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]