ভোলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

Share the post
মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ভোলার কৃষিবিদদের ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), ভোলা জেলা শাখার উদ্যোগে একটি স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ আগষ্ট) শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালকের কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও কেআইবি ভোলা জেলা শাখার সভাপতি কৃষিবিদ মো. খায়রুল ইসলাম মল্লিক।
সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং রেবা রহমান কলেজের প্রভাষক ও কেআইবি ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ মহিবুর রহমান বিপ্লব। সভাটি সঞ্চালনা করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ।
শহীদ পরিবারের সদস্য হিসেবে স্মৃতিচারণ করেন কেআইবি ভোলার কোষাধ্যক্ষ ও গ্রামীণ জনউন্নয়ন সংস্থার উপ-পরিচালক আনিসুর রহমান টিপু।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে যাঁর যাঁর অবস্থান থেকে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেআইবি ভোলা জেলা কমিটির সহ-সভাপতি ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান, সহ-সভাপতি ও জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, সহ-সাধারণ সম্পাদক ও ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সিনিয়র সহকারী পরিচালক মো. আবিদ হাসান, কমিটির সদস্য ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশিদুল হাসান অনিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভুঁইয়া, মনপুরা উপজেলার কৃষি অফিসার আহসান তাওহীদ, মনপুরার ভেটেরিনারি সার্জন ডা. আকাশ সমাদ্দার, জেলা হাঁস খামারের সহকারী পরিচালক জাহিদ হাসান, কৃষি প্রকৌশলী জি. এম. আবদুর রহমান, গ্রামীণ জনউন্নয়ন সংস্থার উপ-পরিচালক মো. আবু বক্করসহ জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত বিপুল সংখ্যক কৃষিবিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]