শাহজাদপুরে ‘জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ২০২৫’ উপলক্ষে প্রফেসর ড. এম এ মুহিতের নেতৃত্বে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ২০২৫’ স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় শাহজাদপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিজয় মিছিলটি শুরু হয়। গনমানুষের নেতা প্রফেসর ড. এম এ মুহিতের নেতৃত্বে মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে।
মিছিল শেষে সেখানে এক জনসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. এম এ মুহিত। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জব্বার, সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী আইয়ুব আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক জিএস এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেনসহ আরও অনেকে।
এছাড়া উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল ও সভায় অংশ নেন।
আলোচনা সভায় ড. এম এ মুহিত তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আমরা নিপীড়নের শিকার হয়েছি। কিন্তু ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে ঠিক এই দিনেই গত বছর সেই দমন-পীড়নের সরকারের পতন ঘটে। এই দিনে আমরা একটি স্বৈরাচারী শাসনের কবল থেকে মুক্তি পেয়েছি। বাংলাদেশ আজ নতুন করে বাঁচতে শিখেছে। আমার প্রিয় জন্মভূমি শাহজাদপুরও আজ মুক্ত। এই অঞ্চলকে আধুনিক, উন্নত ও সুশাসিত রূপে গড়ে তোলার জন্য আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।
বক্তারা গণঅভ্যুত্থানকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে আখ্যায়িত করে বলেন, এই আন্দোলন ছিল দেশের গণতন্ত্র, অধিকার ও ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠার পথচলা।
জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত বিজয় মিছিল ও আলোচনা সভা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]