দুগার্পুরে জুলাই আন্দোলনে নিহত শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি:গেল বছর জুলাই—আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র—জনতার আন্দোলনে নেত্রকোনা জেলার দুগার্পুর উপজেলা থেকে ৪ জন শহীদ হয়েছেন। আন্দোলনের একবছর পর ৩৬ জুলাইতে উপজেলার সকল শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে দুগার্পুর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় “জুলাই গণভ্যুত্থান দিবস” উপলক্ষে দুগার্পুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দো‘আ করা হয়। এ সময় উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান, ক্ষুদ্র নৃ—গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, ওসি মো. মাহমুদুল হাসান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, চার শহীদদের আত্মীয়—স্বজন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন

জুলাই গণভ্যুত্থানে দুর্গাপুর উপজেলা থেকে যারা শহীদ হয়েছেন তারা হলেন, শহীদ উমর ফারুক (২৫), শহীদ জাকির হোসেন (২৪), শহীদ সাইফুল ইসলাম (৩২) এবং শহীদ মাসুম বিল্লাহ (২৪)।

উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, আপনারা জানেন, ০৫ আগস্ট জুলাই গণভ্যুত্থান দিবস। জুলাই আন্দোলনে দুর্গাপুর উপজেলার বাসিন্দা যারা আন্দোলনে শহীদ হয়েছেন, উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রত্যেক শহীদদের বাড়িতে উপস্থিত হয়ে তাদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করছি। শহীদদের রুহের মাগফেরাত কামনা সহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]