বুধবার থেকে ফটিকছড়ি উপজেলায় লকডাউন

Share the post

চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ২৩ জুন থেকে ৩০ জুন পর্যন্ত আট দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা করোনা (কোভিড-১৯) নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটিমঙ্গলবার (২২ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা প্রতিরোধে গঠিত জেলা কমিটির সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক মমিনুর রহমান সাংবাদিকদের জানান, ফটিকছড়িতে করোনা সংক্রমণের হার প্রায় ৩৬ শতাংশ। সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় আগামীকাল থেকে আট দিনের জন্য ফটিকছড়ি ‍উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এসময় ফটিকছড়ির সঙ্গে অন্যান্য উপজেলার যান চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, উপপরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনি আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]