চট্টগ্রামে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকানপাট
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার (২২ জুন) বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে এই নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। তবে ওষুধের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সাত দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, বুধবার (২৩ জুন) রাত ১২টা থেকে থেকে ৩০ জুন পর্যন্ত ওই উপজেলায় লকডাউন কার্যকর থাকবে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। এ কারণে সভায় ফটিকছড়ি উপজেলায় সাত দিনের লকডাউন ঘোষণা করা হচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম নগরীতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

