বিভিন্ন এতিমখানায় ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করেন মহিউদ্দিন বাচ্চু।

Share the post

চট্টগ্রাম সংবাদ: পবিত্র মাহে রমজানে করোনা মহাসংকটে বঙ্গবন্ধু যুব পরিষদ, ৪২নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড চট্রগ্রাম মহানগর এর উদ্যেগে সংগঠনের সভাপতি যুবনেতা তৈয়ব হোসেন রুবেলের ব্যবস্হাপনায় নগরীর ২ নম্বর গেইট সংলগ্ন চিটাগাং কনভেনশন সেন্টারে সোমবার (৪ মে) বিকাল ৫টায় কর্মহীন ও রোজাদারদের মাঝে রান্না করা খাবার এবং বিভিন্ন এতিমখানায় ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্রগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বাচ্চু।

তিনি বলেন, শেখ হাসিনা এ দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে দাড়ানোর নির্দেশনা প্রদান করেছেন। সেই নির্দেশনা অনুসরণ করে বিভিন্ন স্থানে মানুষের মাঝে খাদ্য সামগ্রীর ও করোনাভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমারা সামর্থ অনুযায়ী প্রতিটা ওয়ার্ডে গিয়ে অসহায়, কর্মহীন মানুষকে খাবার দিয়ে যাচ্ছি।করোনাভাইরাস সমস্যা দূর না হওয়া পর্যন্ত কর্মহীন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম চালমান থাকবে।

এসময় আরো উপস্হিত ছিলেন ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ আমিনুল হক, ৮নং শুলোকবহর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোরশেদ আলম, ৪২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারন-সম্পাদক এম এ তাহের, আওয়ামী লীগ নেতা ফজল আহমেদ সওদাগর, যুবনেতা আরিফুল ইসলাম মাসুম, এডভোকেট সৈয়দ রবি, সাম্মাম সাইফুল, সাইফুল করীম, মোঃ সাজ্জাদ আলী, মোঃ রুবেল, মোঃ হেলাল, মোঃ সাহেদুল আলম, মোঃ লিটন, মোঃ আরিফ, মোঃ রনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]