বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে রাখালকে ধরতে গিয়ে আটক বিএসএফ সদস্য, কলাগাছের সাথে বেঁধে রাখলো গ্রামবাসী

Share the post
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত: চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এক রাখলকে ধরে নিয়ে যাওয়ার সময় এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যকে আটক করেছে গ্রামবাসী। পরে তাকে কলাগাছের সাথে বেঁধে রাখা হয়। বুধবার (০৪ জুন) সকালে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জোহরপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত বিএসএফ সদস্যের নাম শ্রী গনেশ। এ ঘটনায় আরেক বিএসএফ সদস্য পালিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, জনপ্রতিনিধি ও বিজিবি সূত্রে জানা যায়, ভোর সাড়ে চারদিকে সীমান্ত এলাকায় গরু চরাচ্ছিলেন কয়েকজন বাংলাদেশী রাখাল। এসময় জিরো লাইন অতিক্রম করে রাখালকে আটক করে ভারতের দিকে যাওয়ার সময় গ্রামবাসী ওই বিএসএফ সদস্যকে আটক করে এবং কলাগাছের সাথে বেঁধে রাখে। পরে তাকে বিজিবির হাতে তুলে দেয় স্থানীয়রা৷

স্থানীয় বাসিন্দা আরিফল ইসলাম বলেন, ভোরে গরু চরাচ্ছিলাম। হঠাৎ করেই বিএসএফ সদস্যরা আক্রমণাত্বক হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এক রাখালকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার সময় আমরা গ্রামবাসীক জানালে তাকে আটকে রেখে কলাগাছের সাথে বেঁধে রাখা হয়।

নারায়নপুর ইউনিয়ন পরিষদের সদস্য বেনজির আহমেদ মুঠোফোনে বলেন, বাংলাদেশের মধ্যে প্রবেশ করে রাখালদের ভয়ভীতি দেখানো ও জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা একজন বিএসএফ সদস্যকে আটক করে। পরে বিজিবির হাতে তুলে দেয়া হয়। সেই সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকায় জিরো লাইনের কাছাকাছি রাখালরা গরু চরাচ্ছিলেন বলে জানান তিনি।

৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু মুঠোফোনে জানান, স্থানীয়দের আটক করা বিএসএফ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বর্তমানে আটককৃত বিএসএফ সদস্য বিজিবির হেফাজতে রয়েছে। বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ। ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে […]

নারীদের ক্যান্সার সচেতনতা বাড়াতে ইউনেস্কোর ক্যাম্পেইন

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ঘাটতি চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান বের করতে বিশেষ করে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুরু হয়েছে ক্যান্সার সচেতনতা কর্মসূচি। আজ সোমবার ১৫ (সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লিমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (DYSIN GROUP) এর আয়োজনে […]