নারীদের ক্যান্সার সচেতনতা বাড়াতে ইউনেস্কোর ক্যাম্পেইন

Share the post

ইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ঘাটতি চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান বের করতে বিশেষ করে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুরু হয়েছে ক্যান্সার সচেতনতা কর্মসূচি।

আজ সোমবার ১৫ (সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লিমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (DYSIN GROUP) এর আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এই কার্যক্রমটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো (BNCU) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ। ইউনেস্কোর অংশগ্রহণমূলক কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় আয়োজিত এ সচেতনতা কর্মসূচিকে সহযোগিতা করেছে ডাইসিন গ্রুপ।

আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশে এখনো ক্যান্সার সম্পর্কে পর্যাপ্ত শিক্ষা ও সচেতনতার অভাব রয়েছে। বিশেষ করে নারীরা এ রোগে আক্রান্ত হলেও সামাজিক কুসংস্কার, ভীতি ও নানা প্রতিবন্ধকতার কারণে চিকিৎসা নিতে দেরি করেন। এজন্য সমাজের সব স্তরে সচেতনতা বৃদ্ধি ও সমাধানের উপায় খুঁজে বের করা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে এ রোগ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ। ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে […]

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সমাজের মানববন্ধন, হত্যাকারীদের ফাঁসির দাবি

Share the post

Share the postচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত: গাজীপুরে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার গাজীপুর প্রতিনিধি ও টঙ্গী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল […]