বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল ও ৮৫টি মোবাইলসহ ৩৮ লক্ষাধিক টাকার মালামাল আটক

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরায় ৮৫টি মোবাইলসহ ৩৮ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে উক্ত মালামাল আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) বেলা ৩টার দিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধীনস্থ কাকডাংগা বিওপির দায়িত্বপূর্ণ গেড়াখালী নামক স্থানে একটি চৌকষ আভিযানিক টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৮৫টি বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মোবাইল ফোন আটক করে। আটককৃত ৮৫টি মোবাইল ফোনের আনুমানিক মূল্য ২৫ লক্ষ ৫০ হাজার টাকা। আটক মোবাইল ফোন সাতক্ষীরা কাস্টমস্ এ জমা দেওয়া হয়েছে।
এদিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুরিয়া বিওপির আভিযানে কাদপুর শ্মশ্বান নামক স্থান হতে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়।
এছাড়াও, তলুইগাছা বিওপির আভিযানে ছয়ঘরিয়া হতে ৭০ হাজার টাকার ঔষধ আটক করে। পদ্মশাখরা বিওপির আভিযানে বেড়িবাধ হতে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে ভাদিয়ালী হতে ৭০ হাজার টাকার ঔষধ আটক করে।
গাজীপুর বিওপির আভিযানে ইউনুসের ঘের নামক স্থান হতে ৭০ হাজার টাকার ঔষধ আটক করে। মাদরা বিওপির আভিযানে উত্তর ভাদিয়ালী হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানে লাঙ্গলঝড়া হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপির আভিযানে ভাদিয়ালী হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
এছাড়াও, ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানে কলারোয়া থানার কেড়াগাছি ও গেড়াখালী হতে ৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ঔষধ আটক করে।
আটক মালামালের সর্বমোট মূল্য ৩৮ লাখ ১৫ হাজার টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]