ফরিদপুরের ভাঙ্গায় থানা ও সরকারি দপ্তরে ব্যাপক হামলা

Share the post
মোঃ সজল মন্ডল ফরিদপুর :ফরিদপুরের ভাঙ্গায় থানা ও সরকারি দপ্তরে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ হামলার সময় ব্যাপক ভাঙচুর, সংঘর্ষ ও আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের সীমানা নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।গতকাল ৯০ জনকে আসামি করে ভাঙ্গা থানা পুলিশ মামলা দায়ের করে,  এর জের ধরে আন্দোলনরত জনতা থানা ও উপজেলা প্রশাসনিক ভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় থানার আসবাবপত্র, নথিপত্র ও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এবং উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।পরবর্তীতে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে মসজিদে পালিয়ে প্রাণ রক্ষা করে। সংঘর্ষে গণমাধ্যম কর্মীসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পরে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ভাঙ্গা জুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং সর্বত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ল তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন: ৩৬টি ছাগলের মৃত্যু, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আরগোসি ভিলেজ’ নামে একটি সমন্বিত কৃষি খামার ভস্মীভূত হয়েছে। গত ২৫ মার্চ দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারের ৩৬টি ছাগল পুড়ে মারা গেছে, যার মধ্যে অধিকাংশ ছিল গর্ভবতী। এতে খামারটির প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। স্থানীয় […]

ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ঈদুল ফিতরের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন 

Share the post

Share the postমোঃ আমির হোসেন: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী ও খ্যাতনামা চন্দ্রপাড়া পাক দরবার শরীফ আবারও প্রস্তুত পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের জন্য। প্রতি বছরের মতো এবারও এই দরবার শরীফকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ, যেখানে মিলিত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মুরিদ, ভক্ত ও জাকেরান। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, চাঁদ […]