ফরিদপুরে গলায় রশি দিয়ে যুবকের মর্মান্তিক আত্মহত্যা

Share the post
মোঃ সজল মন্ডল, ফরিদপুর: ফরিদপুরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন মোঃ অসীম আকরাম (২৮) নামে এক যুবক। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকার বর্ণমালা-১১ ভবনের দ্বিতীয় তলার নিজ কক্ষে এ ঘটনা ঘটে। নিহত অসীম আকরাম স্থানীয় খলিলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অসীম আকরাম বৈদ্যুতিক তার ও বিছানার চাদর ব্যবহার করে কক্ষের সিলিং ফ্যানের রডে গলায় ফাঁস নেন। দীর্ঘ সময় দরজা বন্ধ দেখে তাঁর মা, বাবা ও বাসার দারোয়ান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত লাশ দেখতে পান। তাৎক্ষণিকভাবে লাশ নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। হঠাৎ এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ল তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন: ৩৬টি ছাগলের মৃত্যু, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আরগোসি ভিলেজ’ নামে একটি সমন্বিত কৃষি খামার ভস্মীভূত হয়েছে। গত ২৫ মার্চ দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারের ৩৬টি ছাগল পুড়ে মারা গেছে, যার মধ্যে অধিকাংশ ছিল গর্ভবতী। এতে খামারটির প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। স্থানীয় […]

ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ঈদুল ফিতরের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন 

Share the post

Share the postমোঃ আমির হোসেন: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী ও খ্যাতনামা চন্দ্রপাড়া পাক দরবার শরীফ আবারও প্রস্তুত পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের জন্য। প্রতি বছরের মতো এবারও এই দরবার শরীফকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ, যেখানে মিলিত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মুরিদ, ভক্ত ও জাকেরান। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, চাঁদ […]