কচুয়ায় বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে জমি দখল করার চেষ্টা, থানায় অভিযোগ 

Share the post
আহসান হাবীব সুমন, কচুয়া,(চাঁদপুর) প্রতিনিধি :চাঁদপুরের কচুয়ায় বাড়ীর বাউন্ডারী পাকা দেওয়াল ভাংচুর করে জমি দখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।কচুয়া থানার অভিযোগ সূত্রে ও কচুয়া থানায় অভিযোগ দাখিলকারী ভোক্তভোগী প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী ফাতেমা বেগম জানায়, কড়াইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামের জুলফু মিয়া আমার শশুর জীবদ্দশায় ৫ ছেলে ৩ মেয়ে রেখে মৃত্যু বরন করেন।আমার স্বামী মোঃ জাহাঙ্গীর আলম তার পিতার ওয়ারিশ সুত্রে নিম্ন তফসীল ভুক্ত ভূমির মালিক হয়। আমার স্বামী জীবিকার তাগিদে প্রবাসে থাকায় বিবাদীদের অত্যাচারে আমার পরিবার পজিরনের নিরাপত্তার স্বার্থে কুমিল্লা শহরে ভাড়া বাসায় বসবাস করি। সুযোগে আমার দেবর শাহ আলম,নূর হোসেন ও ননদী মন্ত্রমারা তাঁর স্বামী ইসমাইল হোসেনসহ আরো অনেকেআমার স্বামীর ওয়ারিশের ভূমি জোড় পূর্বক ভাবে দখল করে চেষ্টা করে । তাদের উদ্দেশ্য ছিল আমার স্বামীর অংশ দখলীয় ভূমি জোর পূর্বক ভাবে দখল করে ভোগ করবে।আমি সংবাদ পেয়ে বাড়ীতে এসে দেওয়াল ভাংচুর করার কারন জিজ্ঞাসাবাদ করলে ও আমিসহ আমার পরিবারের লোকজন বাঁধা প্রদান করলে আমাদেরকে মারধর করবে বলে হুমকি ধমকি প্রদর্শন করে। বিবাদীরা আমাকে মারধর করার জন্য দা, লাঠিসোঠা বটি নিয়ে দৌড়ে আসে। আমার ডাক চিৎকার শুনে আশপাশের লোকজনসহ সাক্ষীগন এগিয়ে আসলে বিবাদীরা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ পূনরায় বাধা প্রদান কলে বিবাদীরা আমাকে হত্যা করে লাশ গুম করবে বলে প্রদান করে।
এঘটনায় কচুয়া থানায় ফাতেমা‌ বেগম ২  দেবর ননদী ও তাঁর স্বামীসহ ৪ জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ‌
এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে ও কাগজপত্র যাচাই-বাছাই করে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।   জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর […]

স্বচ্ছলতার স্বপ্ন ফিরলো লাশ হয়ে, নিহত প্রবাসীর পরিবারের আর্তনাদ

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। হাড়ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখছিলেন স্বচ্ছলতার আর তিন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন ধূলিসাৎ।   ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের কচুয়ার সন্তান কাউসার হোসেন (৪০)। বর্তমানে অর্থাভাবে বিদেশের মাটিতেই পড়ে আছে তার মরদেহ, […]