বসুন্ধরায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share the post

বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ওই নারী বিষণ্ণতায় ভুগছিলেনবৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে  উম্মুল  ফিদা (৩০) নামে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় তার বাড়ি থেকে।

এ প্রসঙ্গে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ওই নারীর গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। তার পরিবারের সদস্যরা তাকে এ অবস্থা থেকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর পরিবার থেকে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ তাদের জিম্মায় নেয়।

ওসি আরও বলেন, শুনেছি এক বছর আগে ওই মহিলার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি তার মা এবং ভাবির কাছে থাকেন। কয়েক দিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং বিষণ্ণতায় ভুগছিলেন।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]