ছেলেকে বাঁচাতে চিকিৎসকের পা ধরেও করোনার ওষুধ পেলেন না মা

Share the post

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতের রাজধানী দিল্লি, মুম্বাইসহ কয়েকটি শহরের রোপুরি ভেঙে পড়েছে স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি । চরম অক্সিজেন-সংকটের পাশাপাশি  হাসপাতালগুলোতে মিলছে না প্রয়োজনীয় ওষুধ। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার( ২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে

ভিডিওতে দেখা গেছে, করোনায় আক্রান্ত ছেলের জন্য এক মা রেমডেসিভির চেয়ে চিকিৎসকের পা জড়িয়ে ধরেছেন। ভারতীয় গণমাধ্যম জিনিউজ জানায়, ভারতের উত্তর প্রদেশের নয়ডায় ঘটনাটি ঘটেছে।

জি নিউজ জানায়, রিঙ্কি দেবী নামে এক নারীর ছেলে করোনায় আক্রান্ত। ওই নারীর ছেলে নয়ডার সেক্টর ৫১-র এক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। জীবনদায়ী ওষুধ রেমডেসিভিরের প্রয়োজন। এদিকে হাসাপাতালের চিকিৎসকদের কাছে ছিল না সেই ওষুধ। তাকে কেউ একজন জানায়, চিফ মেডিকেল অফিসার দীপক ওহরির কার্যালয়ে পাওয়া যাবে রেমডেসিভির। শুনে রিঙ্কি দেবী দৌড়ে যান সেখানে। কিন্তু সেখানেও দীর্ঘক্ষণ অপেক্ষা করে মেলেনি সেই ওষুধ। অবশেষে উপায় না পেয়ে ওই প্রধান চিফ মেডিকেল অফিসারের পায়ে ধরে কাতর অনুরোধ করেন, ‘আমার ছেলে মরতে বসেছে,দয়া করে আমায় ওষুধটা দেবেন’।

এসময় দীপক ওহরি তার প্রেসক্রিপশন দেখেন। কিন্তু, রেমডেসিভিরের মজুত না থাকায় তিনিও সাহায্য করতে পারেননি ওই মাকে।  ওয়াল্ডও মিটারের তথ্য অনুযায়ী ভারতে আট দিন ধরে তিন লাখের বেশি করে করোনা রোগী শনাক্ত হচ্ছেন। এছাড়া দেশটিতে এক সপ্তাহ ধরে দুই হাজারের বেশি মানুষ করোনায় মারা যাচ্ছে। বৃহস্পতিবার(২৯ এপ্রিল) সেখানে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]