বরিশালে স্বাধীনতা দিবসে রং পেন্সিল এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

Share the post

শাওন অরন্য ,বরিশাল প্রতিনিধি। “স্বাধীনতা দিবসের অঙ্গীকার করোনা ভাইরাসে সচেতনতা হোক সবার” এই শ্লোগান নিয়ে বরিশালে স্বাধীনতা দিবসে রং পেন্সিল ইয়ুথ এ্যাসোসিয়েশন এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ ২৬ মার্চ (বৃহস্পতিবার) বরিশাল নগরীর রিফুজি কলোনি, কালুশাহ সড়ক, কাজীপাড়া, বাংলাবাজার, নুরিয়া স্কুল এলাকায় রং পেন্সিল ইয়ুথ এ্যাসোসিয়েশন এর সদস্যদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে

সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন রং পেন্সিল ইয়ুথ এ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি তৌসিফ ইসলাম শাওন, সহ সদস্য আকাশ, তৈমুর এবং লোপা। কাজীপাড়া এলাকার মুদি মনোহারি ব্যবসায়ী সুমন কাজী বলেন, রং পেন্সিল ইয়ুথ এ্যাসোসিয়েশন এর সদস্যরা সচেতনতামূলক লিফলেট বিতরণ এর একটি

ভাল উদ্যোগ নিয়েছে, এর ফলে মানুষ অনেক সচেতন হবে করোনা ভাইরাস প্রতিরোধে। তৌসিফ ইসলাম শাওন বলেন, করোনা ভাইরাস বিশ্বে অনেক ভয়াবহ রুপ নিছে। তার প্রকপ বাংলাদেশেও পরেছে। তাই বাংলাদেশের মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করার জন্য এই উদ্যোগ নিয়েছি আমরা। আজ আমরা সচেতনতামূলক ১০০০ লিফলেট বিতরণ করেছি। এই সচেতনতামূলক লিফলেট বিতরণের ধারাবাহিকতা বজায় থাকবে। আগামী ২৭ এবং ২৮ তারিখ বরিশালের অন্য এলাকাতেও আমরা লিফলেট বিতরণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]