বরিশালে জেলা প্রশাসকর কার্যালয় বরিশালের সরকারী কর্মচারীদের জন্য ৪ দিনব্যাপি প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন

Share the post

শাওন অরন্য (বরিশাল প্রতিনিধী): বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকর কার্যালয় বরিশাল এর সরকারী কর্মচারীদের জন্য বাৎসরিক ৬০ ঘন্টা অভ্যন্তরীন প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন হল বুধবার। ২৯ জানুয়ারি বুধবার সকাল ৯ টায় সার্কিট হাউজ বরিশালের সম্মেলন কক্ষে ৪ দিনব্যাপি ২০১৯-২০২০ অর্থ বছরের প্রশিক্ষণ কোর্স এর আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, তৌহিদুজ্জামান পাভেল এর ভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এছাড়াপ আরো উপস্থিত ছিলেন এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস।প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। শুরুতে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, ৪ দিনব্যাপি ২০১৯-২০২০ অর্থ বছরের জেলা প্রশাসকর কার্যালয় বরিশাল এর সরকারী কর্মচারীদের জন্য বাৎসরিক ৬০ ঘন্টা অভ্যন্তরীন প্রশিক্ষণ কোর্সে, অফিস ব্যবস্থাপনা, ই-ফাইলিং, ই-নথি ব্যবস্থাপনা, হিসাব ও ছুটি সংক্রান্ত, ভুমি ব্যবস্থাপণায় ইনফরমেশন টেকনোলজির প্রয়োগ শীর্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]