বরিশালে করোনা পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ছয়জনকে দেড় লাখ টাকা জরিমানা

Share the post

শাওন অরন্য,বরিশাল প্রতিনিধি: করোনা পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে নারীসহ মোট ছয়জনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল জেলাস্থ গৌরনদী উপজেলায় করোনা পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে নারীসহ মোট ছয়জনকে ২৫ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সালমা আক্তার,দিপালী দেবনাথ,হাসান আল মামুন,মোঃ রফিকুল ইসলাম,আবদুল কাদের মোল্লা এবং সিরাজুল ইসলাম। পেশায় তারা হচ্ছেন গৃহিনী, স্কুল শিক্ষক, মসজিদের ইমাম ও এলাকার মুসল্লিগন। এই জরিমানা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। জরিমানা করার পাশা পাশি তিনি এলাকা পরিদর্শন করেন এবং সরিকল ইউনিয়নে ১০০ টি কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, আপনারা করোনা পরিস্থিতি নিয়ে গুজব ছড়াবেন না। যদি কেউ এই কাজ করেন তাহলে তাকে শাস্তি পেতে হবে। আর সবাই বাসায় অবস্থান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]