বন্দর-ইপিজেড-পতেঙ্গা করোনা হাসপাতালে সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা অর্থ সহায়তা এবং ১ বক্স উন্নত মানের পিপিই প্রদান।

Share the post

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নগরীর পতেঙ্গায় অবস্থিত বন্দর-ইপিজেড-পতেঙ্গা করোনা হাসপাতাল পরিদর্শনে গিয়ে মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা অর্থ সহায়তা এবং ১ বক্স উন্নত মানের পিপিই প্রদান করেন। পরিদর্শনের সময় তিনি ডাক্তার, নার্স, সেচ্ছাসেবক, চিকিৎসা সেবা গ্রহণকারী রোগীদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন। এই সময় শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের যেকোন সংকট নিরসনে সাহসিকতার সাথে সামনে থেকে নেতৃত্ব দেন। এইবারও তার ব্যতিক্রম ঘটেনি। করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকট নিরসনে বঙ্গবন্ধুকন্যা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এই সংকটকালীন সময়ে ব্যক্তিগত উদ্যোগে করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে বিশেষায়িত করোনা হাসপাতাল তৈরি করে উদ্যোক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করেছেন বলে জানান শিক্ষা উপ-মন্ত্রী। তাদের এই উদ্যোগ দেখে আগ্রহী হয়ে আরো অনেকে এগিয়ে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন৷ শিক্ষা উপ-মন্ত্রী পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বন্দর-ইপিজেড-পতেঙ্গা করোনা হাসপাতালের প্রধান উদ্যোক্তা মোহাম্মদ হোসেন আহমদ, আরো উপস্থিত ছিলেন জাকির আহমেদ খোকন, আমির হামজা প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]