নীলফামারী জেলা ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত ফটোগ্রাফি কনটেস্টের চূড়ান্ত ফল প্রকাশ।

Share the post

( আসাদুজ্জামান বুলবুল): নীলফামারী জেলা ছাত্র ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত, সিউএনএফ ফটোগ্রাফি কনটেস্ট-২০২০ এ প্রথম হয়েছে অমিত হাসান, দ্বিতীয় হয়েছে সায়েদ এবং তৃতীয় হয়েছে জাকিয়া। প্রতিযোগিতায় ৩০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। বিচারকের বিবেচনায় এবং ফেসবুক জনমতের ভিত্তিতে এই তিন জনকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। প্রত্যেক প্রতিযোগি তাদের চমৎকার ও আকর্ষণীয় ছবি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন স্বনামধন্য ফটোগ্রাফার (সিপন ওসমান) ও সিউএনএফ প্রেসিডেন্ট ( রাশেদ আল কোরানী) তাছাড়াও কনটেস্টটি সুন্দর ভাবে সম্পূর্ণ করতে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন সিউএনএফ সদস্য ( মাসুদ রানা) সহ আসিফ আব্দুল ও কামরুল হাসান। নীলফামারী জেলা ছাত্র ফোরাম তাদের সূচনালগ্ন থেকেই যুগোপযোগী উদ্যোগ নিয়ে ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে সহযোগিতা করে আসছে এবং প্রতিবছর ভর্তি পরীক্ষার্থীদের আবাসন সুবিধা ও তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]