বগুড়ার শেরপুরে আমের চারার ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

Share the post

রোকোনুজ জামান (রকি);বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে আমের চারার ক্ষেত থেকে মো. খলিলুর রহমান (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৬ জুলাই) বেলা ৯টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামের করতোয়া নদীর পার্শ্বে থেকে তার লাশ উদ্ধার হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত খলিলুর রহমান (২১) গাড়ীদহ গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি এ বছর এইচএসসি পরীক্ষায় পাশ করেছিলেন এবং পড়াশোনার পাশাপাশি নির্মাণ শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।

নিহতের চাচা মো. জহুরুল ইসলাম জানান, রবিবার রাত ৮টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে যায়। সকালে গিয়ে দেখি তার লাশ আমের নার্সারীতে পড়ে আছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। মর্গে প্রেরণ করা হবে, ময়না তদন্তের পর হত্যার কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]