বাস কেড়ে নিল মা-মেয়ের প্রাণ, লাশ নিয়ে বাসায় ফিরলেন আহত বাবা ।।

Share the post

রোকোনুজ জামান (রকি);বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার চণ্ডিহারা এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সোনাতলা উপজেলার কুশার ঘোপ গ্রামের গ্রামীণ ব্যাংক কর্মকর্তা আলতাব আলীর স্ত্রী শিমু বেগম ও মেয়ে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী আফরিন জাহান অমি।

আলতাব আলী গাইবান্ধা জেলার কোচাশহরে গ্রামীণ ব্যাংকে চাকরি করেন। মেয়ের লেখাপড়ার সুবাদে তারা বগুড়া শহরের লতিফপুর মধ্যপাড়ায় থাকতেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম বলেন, বিকেলে গ্রামের বাড়ি থেকে স্ত্রী-সন্তানকে শহরের বাসায় পৌঁছানোর জন্য মোটরসাইকেলে রওনা হন আলতাব। শিবগঞ্জ উপজেলার চণ্ডিহারা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় মা-মেয়ে মহাসড়কে ছিটকে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]