বগুড়া জেলাা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন হাইকোর্টের  আদেশে স্থগিত

Share the post
এস.এম.জয়, বগুড়া  প্রতিনিধি :বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির আগামী ১৪ই জুন /২৫ই অনুষ্ঠিতব্য নির্বাচন হাইকোর্ট স্থগিত করেছেন। মঙ্গলবার (২০শে মে) হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. আকরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ- আদেশ দেন।
আদেশে বলা হয়, নির্বাচনের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটি অবৈধ ও স্বেচ্ছাচারিতাভাবে গঠন করা হয়েছে। এ- কমিটি গঠনের ক্ষেত্রে বিধিবিধান অনুসরণ করা হয়নি। বিভাগীয় শ্রম দপ্তর থেকে নির্বাচন পরিচালনার জন্য যে চিঠি ইস্যু করা হয়েছিল, সেটিও স্থগিত করা হয়েছে।
এ- বিষয়ে সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ  “Channel 21” – কে জানান, “সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার লক্ষ্যে যে নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল, সেটি আদালতের আদেশে স্থগিত হয়েছে। এখন থেকে সমিতির কার্যক্রম পূর্বের নিয়মেই চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]