বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিরুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

Share the post

সাভার (ঢাকা): শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে সাভারের বিরুলিয়া এলাকায় ‘সার্ক নিটওয়ার লিমিটেড’ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাভারের বিরুলিয়ার মিরপুর বাইপাস সড়কের সামাইর অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে ওই কারখানার প্রায় এক হাজার শ্রমিক।

শ্রমিকরা জানান, গত জানুয়ারি মাসের বেতন না দিয়ে চলিত মাস ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করিয়ে নিয়ে হঠাৎ সকালে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এক হাজার শ্রমিকের গত মাসের বেতন না দিয়ে এভাবে কারখানা বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছে শ্রমিকরা। এজন্য বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা।

এদিকে, শ্রমিক বিক্ষোভের কারণে বিরুলিয়ার মিরপুর বাইপাস সড়কের দুই পাশে প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়ে হাজারও মানুষ।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (এসআই) অপূর্ব দত্ত বাংলানিউজকে বলেন, আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করছি ও শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে সড়কে যানাচলাচল স্বাভাবিক হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]