ফরিদপুরে ইসলামপন্থীদের ঐক্যমত শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share the post
মো: সজল মন্ডল,ফরিদপুরঃ ফরিদপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে “ইসলামপন্থীদের ঐক্যমত” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের পৌর অডিটেরিয়াম সেন্টারের হাফেজ মাওলানা সৈয়দ শামসুল হক এর সভাপতিত্তে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ  এর আমির ও পীর সাহেব চরমোনাই সৈয়দ রেজাউল করিম। বিশেষ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা  মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামি মূল্যবোধ রক্ষায় সকল ইসলামপন্থী দল, সংগঠন ও ব্যক্তিকে মতপার্থক্য ভুলে ঐক্যের ভিত্তিতে এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন ইসলামপন্থী যতগুলো দল রয়েছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে একটি বাক্সে আসন্ন জাতীয় সংসদ  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব ও ঐক্যের গুরুত্ব তুলে ধরে দেশের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা এবং ফরিদপুর জেলার চারটি আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা ও তাদের ভক্ত সমর্থক,  বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ইমাম, খতিব, তরুণ ইসলামপন্থী কর্মীসহ অসংখ্য ওলামা ও মাশায়েখ।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]