উপজেলা থেকে গ্রাম বিচ্ছিন্ন করার প্রতিবাদে দুগার্পুর মানববন্ধন

Share the post

দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুগার্পুর উপজেলার দুটি ইউনিয়ন থেকে সাতটি গ্রাম কেটে অন্য উপজেলায় নেয়ার প্রতিবাদে সর্বস্তরের অংশগ্রহনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খলিফার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন আসাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা বিএনপি‘র সাবেক সিনিয়র যুগ্ন—আহবায়ক মো. রফিকুল ইসলাম, ইলিয়াস আব্বাসী সহ অন্যান্য নেতাকমীর্গণ। এছাড়া উপস্থিত ছিলেন, সাবকে প্রধান শিক্ষক স্বপন সান্যাল, এডভোকেট আবু সিদ্দিক আনোয়ারী, জয়নাল আবেদীন মেম্বার প্রমুখ।

বক্তারা বলেন, কলমাকান্দা উপজেলার আনন্দপুর গ্রাম কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে দুগার্পুর উপজেলা থেকে ৭টি গ্রাম কেটে নেয়ার যে পায়তারা চলছে আমরা তা মানবো না। বাংলাদেশ হওয়ার পর থেকে আমরা দুগার্পুর উপজেলার সাথে আছি এবং এই উপজেলার সাথেই থাকবো। একটি মহল নিজেদের স্বার্থ হাসিল করার স্বার্থে এই চক্রান্তে লিপ্ত হয়েছে আমরা তা কোন ক্রমেই করতে দিবো না।

আমাদের দাবী না মানা হলে, আজকে মানববন্ধন করছি, প্রয়োজন হলে হরতাল করবো, জেলা ও বিভাগে গিয়ে মানববন্ধন করবো। তবুও আমাদের ন্যায্য দাবী আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ্। মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]