মুফতি ফয়জুল করিমের আগমন উপলক্ষে নেত্রকোনায় ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

Share the post

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : টাইফয়েড টিকা ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

‎সভায় জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী সরকারি ব্যবস্থাপনায় উপজেলার ৩১৩টি কেন্দ্রে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স (নবম শ্রেণি) পর্যন্ত সকল শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এতে ১ লক্ষ ৩ হাজার শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

‎সভাপতির বক্তব্যে ডা. আব্দুস সামাদ বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। জনসচেতনতা ও সঠিক সময়ে টিকা গ্রহণের মাধ্যমে এটি প্রতিরোধ সম্ভব। নবীগঞ্জের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সবার সহযোগিতা প্রয়োজন।”

‎প্রধান অতিথি মো. রুহুল আমিন বলেন, “শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য এ ধরনের টিকা কার্যক্রম অত্যন্ত জরুরি। লক্ষ্যমাত্রা অর্জনে পরিবার, সমাজ ও স্থানীয় গণ্যমান্যদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।”আয়োজকরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নবীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে।

‎সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]