ফটিকছড়িতে ভুয়া ম্যাজিস্ট্রেটকে পুলিশে দিলো জনতা

Share the post

মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী( ফটিকছড়ি ): ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজার থেকে ভুয়া ম্যাজিস্ট্রেটকে ধরে পুলিশে দিল জনতা। অাজ ৪ এপ্রিল দুপুরে সাখাওয়াত হোসেন নামের এক যুবকে বালুটিয়া বাজার ভূয়া অভিযান পরিচালনা করার সময় জনতার টের পেয়ে তাকে হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দিয়ে তদন্তে পুলিশে হাতে তুলে দেয়। পরে তদন্তের পুলিশ ভূয়া ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেনকে ভূজপুর থানায় হস্তান্ত করা হচ্চে বলে জানা গেছে। গ্রেফতার ভুয়া ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজকুনজরা গ্রামের নুরের নবী চৌধুরীর বাড়ীর মো মোশারাফ হোসেন চৌধুরীর পুত্র।এব্যাপারে ভূজপুর থানার ওসি শেখ আবদুল্লাহ বলেন, শুনেছি তদন্ত কেন্দ্রের পুলিশ এক যুবককেগ্রেফতার করেছে। পুলিশ এখনো আসেনি তারা আসলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল অারেফীন বলেন, আজ দুপুরে ভুয়া ম্যাজিস্ট্রেটকে দাঁতমারা বাজারে অভিযান পরিচালনা করার সময় জনতা আটক করে খবর দিলে। আমি তদন্ত কেন্দ্রের পুলিশ পাঠালে তাকে গ্রেফতার করা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভূজপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছি নিয়মিত মামলা করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]