সন্দ্বীপে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন।

Share the post

রাকিবুল আলম রাইহান (সন্দ্বীপ, চট্রগ্রাম): সন্দ্বীপে করোনা প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে এলাকার এক বড় ভাই তানবির আহম্মেদ উপলব্ধি করলেন জনজীবন আসলেই থমকে গেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলোর জীবন যেন একেবারেই থেমে গেছে। এই মানুষগুলোর দৈনিক আয়ের পথ রুদ্ধ হয়ে যাওয়ায় পুরো পরিবার নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছে। “পেটে কিছু নাই। সবাই শুধু ওষুধ আর মুখোশ দেয়। না খাইয়া মরলে ওষুধ দিয়া কি অইবো?” নিম্নবিত্ত শ্রেণির একজন মানুষের কাছ থেকে শোনা এই প্রশ্নটি আমাদের বুঝিয়ে দিলো এই মুহূর্তে সমাজের নিম্ন আয়ের মানুষগুলোর দু’বেলা দুমুঠো অন্ন জোগাড় করতে না পারার বেদনা। এই মানুষগুলো করোনার থেকেও বেশি ভীত নিজের পরিবারের আহারের সংস্থান নিয়ে৷ আহার নিয়ে তাদের এই চিন্তার ভার সাধ্যমতো নিজের কাঁধে তুলে নিলেন তানবির আহম্মেদ তার সাথে আছে জাহিদুল ইসলাম। তানবির আহম্মেদ ইতিমধ্যে কিছু মানুষকে চাল, ডাল, আলু, তেল, পিঁয়াজ আর সবজিসহ নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী কিনেছেন।তার মত আপনারা সবাই আন্তরিক হলে এই বিপর্যয়ে মানুষগুলোকে পুরো পরিবার নিয়ে অনাহারে থাকতে হবে না। তানবির আহম্মেদ এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। আপনারাসহ আমরা প্রত্যেকে যদি অন্তত একটি পরিবারের পাশে দাঁড়াই, তবে তাদের হয়তো সাময়িকভাবে হলেও অনাহারে থাকতে হবে না। আসুন প্রত্যেকে অন্তত একটি পরিবারের দায়িত্ব নিই।

অনুরোধ থাকলো সামর্থবান হলে একাধিক পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন।আপনার আন্তরিক সহযোগিতায় খাবার জুটুক অসহায় মানুষগুলোর মুখে।প্রতিটি মুখই হোক ‘হাসিমুখ’।করোনাভাইরাস প্রতিরোধে সবসময় সচেতন থাকুন।বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ সরকারের নির্দেশনা মেনে চলুন। করোনাভাইরাস মোকাবেলা হোক আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায়।ধন্যবাদ তানবির আহম্মেদ আপনারা ও তার মত সবাই এগিয়ে আসুন।এই পর্যায়ে তানবির আহম্মেদ অনেক পরিবারকে দিয়েছে। তিনি বলতেছেন সন্দ্বীপে এই পরিস্থিতির কারনে যাদের ঘরে খাবার নেই, লোক লজ্জার কারনে কোন জনপ্রতিনিধি বা দানশীল ব্যক্তির নিকট থেকে নিতে ও পারছেন না সন্দ্বীপে এইরকম মানুষ থাকলে 01622174348 এই নাম্বারে যোগাযোগ করেন কথা দিলো ছবি তো দূরের কথা আপনার পরিবার ও জানবে না। যে সকল ব্যাগে বর্তমানে খাদ্য সামগ্রী বিতরণ হচ্ছে সে রকম ব্যাগ ও দিব না। পরিবারে নিয়ে যাবেন, আপনার পরিবার মনে করবে বাজার করে আসলেন।ধন্যবাদ তানবির আহম্মেদ। ওনার মতো সবাই যে যার জায়গায় থেকে এগিয়ে আসুন। #ঘরে_থাকুন#নিরাপদে_থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]