ফটিকছড়িতে ধুরুং খালে বালু উত্তোলনের গর্তে পড়ে ২ শিশুর করুণ মৃত্যু

Share the post

নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): ফটিকছড়িতে ধুরুং খালে বালু উত্তোলনে সৃষ্ট গর্তের পানিতে পড়ে পুষ্পমনি (৭) ও মায়া মনি (৫) নামে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পশ্চিম কাঞ্চন নগরে ব্রীজের সংলগ্ন ধুরুং খালে এ ঘটনা ঘটে। প্রত্যেক্ষদর্শিরা জানান, উক্ত ইউনিয়নের চরপাড়ার হাজী বশর বাড়ির মনা সওদাগরের ছেলে এখলাস তার মেয়ে পুষ্পা মনি ও তার ভাই প্রবাসী সরওয়ার আলমের মেয়ে মায়া মনি নিয়ে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ধুরুং খালে মাছ ধরতে যায়। সেখানে হঠাৎ দুজনে ধুরুং খালের পানিতে টপকে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত্যু ঘোষণা করে। এলাকাবাসীরা জানান; একটি অসাধু মহল ধুরুং নদী হতে মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে নদীর কিছু অংশ নিচের দিকে গর্ত হয়ে যায়, উক্ত গর্তে পরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বর্তমানে মেশিন দিয়ে বালু উত্তোলনের বিশাল স্তুপ রয়েছে। প্রশাসন কর্তৃক একাধিকবার বালু উত্তোলন বন্ধ করা হলেও বালু খেকুরা কোনো অদৃশ্য শক্তিতে বালু উত্তোলন অব্যাহত রেখেছে। অবিলম্বে অবৈধ্য বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিকট দাবী জানিয়েছে এলাকাবাসী। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]