।।সাধারণ মানুষের পাশে নগর ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা এম.আই হোসেন সাহিদ, মাস্ক এবং লিফলেট বিতরণ।।
অস্মিত চক্রবর্তী (অমিত): সম্প্রতি বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া মরণ ব্যাধি ভাইরাস “করোনা” প্রায় গ্রাস করেছে ২০০ অধিক দেশে।বিশ্বের প্রতিটি দেশে কোন না কোন অঞ্চলে এই রোগে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর বরণ করছে।বাংলাদেশেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।। ৩৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আমাদের দেশে।৩ জন মৃত্যু বরণ করেছে এই করোনা রোগে। নগর ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা এম.আই হোসেন সাহিদ এগিয়ে এসেছে সাধারণ মানুষের পাশে করোনা ভাইরাস হতে জীবন ঝুঁকি মুক্ত রাখতে এবং সুরক্ষার করতে লিফলেট বিতরণ করছে।।এই লিফলেট এর নিয়ম গুলো মেনে চললে সাধারণ মানুষ করোনা ভাইরাস হতে রক্ষা পাবে।।সেই সাথে সাধারণ মানুষ কে করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে মাস্ক বিতরণ করছে।নগর ছাত্রলীগের এই নেতা এম.আই হোসেন সাহিদ’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান প্রাথমিক পর্যায়ে লিফলেট এবং মাস্ক বিরতণ করছি, যেহেতু দেশে লক ডাউন চলছে সাধারণ মানুষ যারা পরিশ্রম করে দিন মজুর তাদের জন্য সংকটময় মুহূর্তে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।তিনি চট্টগ্রাম বাসী কে মহান আল্লাহর কাছে দোয়া করতে সকলের কাছে বিনীত অনুরোধ করেছেন।।সেই সাথে করোনা ভাইরাস যেন ছড়িয়ে না পড়ে সেই জন্য সবাইকে সরকার কতৃক নির্দেশিত সকল নিয়ম মেনে চলতে আহবান করেন।বিনা কারণে ঘরের বাহিরে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন।এই সময় আরও উপস্থিত ছিলেন যুবনেতা আহিল রাজ রুবেল,আরিফ চৌধুরী।।

