পূর্বাশার আলোর সাধারণ সম্পাদক শাহ আলম ধর্মীয় শিক্ষার আলো ছড়াতে গড়ে তুলেছেন স্বপ্নের হেফজখানা

Share the post

বিশেষ প্রতিনিধি: আদর্শ শিশু-কিশোর সংগঠন পূর্বাশার আলো চট্টগ্রাম দক্ষিণজেলা সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার এর দীর্ঘদিনের স্বপ্ন ছিলো গ্রামের অসহায় মানুষদের ধর্মীয় শিক্ষার আলো প্রসারিত করতে একটি হেফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠা করার। তারই ধারাবাহিকতায় সাতকানিয়া উপজেলার উওর বৈতরণী (দোকান্দা) ২নং ওয়ার্ড পুরান গড় এলাকায় চলতি বছর ২০২০ সালের জানুয়ারী মাসে একখন্ড জমির উপর গড়ে তুলেন টিনের তৈরীকৃত একটি ভবন। তার বাবার স্বরণে প্রতিষ্ঠানটির নাম দেয়া হয় মরহুম নুরুন্নবী শিকদার হেফজ ও এতিমখানা প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৪০ জন শিক্ষার্থী কোরআনের হাফেজের শিক্ষা নিচ্ছেন বলে জানান হেফজখানার দায়িত্বরত হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব। উল্লেখ যে হেফজখানা ও এতিমখানাটি সম্পুর্ণ শাহ আলম সিকদারের ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠানটি বড় আকারে গড়ে তোলে ধর্মীয় শিক্ষান আলো প্রসারিত করার জন্য তিনি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের শিশু শিক্ষার্থীদের বিনামূল্যে পড়া-লেখা করানোর চিন্তা রয়েছে তার। এজন্য সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন তিনি। ২০ আগস্ট হেফজখানা ও এতিমখানা পরিদর্শন করতে যান প্রতিষ্ঠাতা শাহ আলম সিকদার, পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলার সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ ও যুগ্ম সম্পাদক সৈয়দ আরমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]