বোয়ালখালীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলায় আসামি গ্রেপ্তার

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলায় আসামি মো. হারুন অর রশিদকে (৪৫) গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে রাঙামাটি জেলার চন্দ্রঘোনার দুর্গম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. হারুন অর রশিদ স্থানীয় বোয়ালখালী উপজেলার ঘোষখীল এলাকার এখলাছুর রহমানের পুত্র। থানা পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ২০০৪ সালের বোয়ালখালী থানায় অস্ত্র মামলা রুজু হলে এতদিন পলাতক ছিল। এরই মধ্যে আদালত ১৭ বছরের সাজা ঘোষণা করে। বৃহস্পতিবার বোয়ালখালী থানার এসআই প্রদ্যুৎ ঘোষ চৌধুরী, এএসআই পেয়ার উদ্দিন ও আনিসুজ্জামান এ অভিযানে নেতৃত্ব তাকে আটক করা হয়। জানতে চাইলো থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান, মো. হারুন অর রশিদকে আজ শুক্রবার কোর্ট হাজতে পাঠানো হবে। এছাড়া উপজেলা থেকে সাইদুল আলম নামে অপর একজন ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিও গ্রেপ্তার করা হয়। জনসাধারণের যানমালের নিরাপত্তায় অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]