পাবনায় প্রতিজ্ঞা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে প্রবাসীদের সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণ

Share the post

 তালুকদার রাসেল বিশেষ প্রতিনিধি, পাবনা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিজ্ঞা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে প্রবাসীদের সহযোগিতায় চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার (দুধ, চিনি, সেমাই) পৌঁছে দেওয়া হয়। প্রতিজ্ঞা সমাজ কল্যাণ সমিতি এবং মালয়েশিয়া প্রবাসী মোঃ আজিজুল হক, মানিক হোসেন, মাহিদুল ইসলাম, (সৌদি প্রবাসী) মোঃ আকাশ, মাসুম এবং সবুজ মাহমুদ সার্বিক সহযোগিতায় বুধবার সকালে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণীতে ছিলেন, প্রতিজ্ঞা সমাজ কল্যাণ সমিতির সদস্য সাহাদত হোসেন সাদু, আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান খোকন, আজিজুল হক, উজ্জ্বল হোসাইন এবং ইমরান। সার্বিক ব্যাবস্থাপনায় মোঃ মোস্তাফিজুর রহমান (বিজয়) মাধ্যমে ঈদ উপহার গ্রামের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এবং তারা বলেন, ভবিষ্যতেও প্রতিজ্ঞা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে সকলের সহযোগিতা নিয়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]