ঝালকাঠির নলছিটিতে বিপনি-বিতানসমূহে প্রশাসনের অভিযান

Share the post

মো: সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে নলছিটিতে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে বিপনি-বিতান পরিচালিত হচ্ছে কি না তা তদারকি করেছেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার। শুক্রবার বিকেলে উপজেলা শহরের বিভিন্ন দোকান সমূহে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় কয়েকজন দোকান মালিকসহ বেশ কয়েকজন ক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। একই সাথে নির্বাহী অফিসার সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি অনুসরণ করে দোকান পরিচালনা করার জন্য দোকান মালিকদের অনুরোধ করেন। অভিযানের ব্যাপারে তিনি বলেন করোনা ভাইরাস আরও শক্তিশালিরুপে পাশের দেশে সংক্রামিত হয়েছে। ঈদের কেনাকাটার জন্য বিভিন্ন দোকানে অতিরিক্ত লোকজন ভিড় করছেন। যার কারণে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। কিন্তু বাঁচার তাগিদে সবাইকে সরকারের নির্দেশনা অবশ্যই মেনে চলা উচিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]