নেশার টাকার জন্য মাকে কুপিয়ে খুন, ছেলে গ্রেপ্তার।

Share the post
মাহমুদুল ইসলাম সাগর, সাভার প্রতিনিধিঃশিল্পাঞ্চল আশুলিয়ায় নেশার টাকা না পেয়ে মা সুফিয়া খাতুনকে (৬০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছেলে আওলাদ হোসেন পালিয়ে গেলেও গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে, সোমবার রাত পৌনে ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত আওলাদ হোসেন (৩২) ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের মো. নেহাজ্জুদ্দিন বেপারীর ছেলে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, নেহাজ্জুদ্দিনের ছেলে আওলাদ হোসেন একজন মাদকসেবী। বাড়িতে মা-ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই আওলাদ মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। সোমবার দুপুর থেকেই মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চেয়ে আসছিলেন আওলাদ। কিন্তু ঈদের আগে টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেন সুফিয়া খাতুন। এতে আওলাদ ক্ষিপ্ত হয়ে রাতে তার মাকে মারধর করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা শাহীনুর কবির আরও জানান, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আসামিকে ধরতে এসআই হারুন অর রশিদ ও এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে ছেলে আওলাদকে গ্রেপ্তার করা হয়। এসময় হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করে পুলিশ। এদিকে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]