বগুড়ায় বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে আওয়ামী লীগ নেতার গাড়ি জব্দ 

Share the post
এস.এম.জয়, বগুড়া :বগুড়ায় জেলা আওয়ামী লীগের এক নেতার একটি গাড়ি জব্দ করে থানা হেফাজতে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (২৯শে  মে) সন্ধ্যায় শহরের ঠনঠনিয়া এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে গাড়িটি জব্দ করে তারা। পরে গাড়ীটি রাত ৮ টার দিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কালো রংয়ের এই এক্স নোহা মাইক্রোবাসটির (যাহার নং- ঢাকা মেট্রো-চ-১৯-০৪৭৭) মালিক সুলতান মাহমুদ খান রনি৷ তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
এসব তথ্য ” Channel 21″ -কে নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মুঞ্জুর।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতা গাড়ীটি জব্দ করে থানায় নিয়ে আসে । গাড়ীতে থাকা ব্লুবুক, যাবতীয় কাগজ ও তথ্যাদি থেকে আমরা জানতে পারি গাড়ীটি জেলা আওয়ামীলীগ নেতা সুলতান মাহমুদ খান রনির।
তিনি আরো জানান, গত বছরের ৫ই আগস্টের পর থেকে রনি পলাতক আছেন৷ তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে হত্যাসহ সদর থানায় একাধিক মামলা রয়েছে। আমরা গাড়িটি থানা হেফাজতে নিয়েছি, জব্দ তালিকায় গাড়ীটি দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]