ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি “সোহরাব আল হোসাইন”

Share the post

মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা প্রতিনিধি: ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সোহরাব আল হোসাইন। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে ঢাকা জেলার মিল ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)।

ঢাকা জেলা পুলিশ এর তথ্যমতে, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সার্বিক বিবেচনায় ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন। এর আগেও একাধিক পুলিশি দপ্তরে দায়িত্ব পালনকালে বিশেষ ভূমিকা রাখায় প্রায় ডজন খানেক শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হন চৌকস এই পুলিশ কর্মকর্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]