অসহায় শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ইবি সিআরসি’র 

Share the post
ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অসহায় শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন “থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত” স্লোগানে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’-এর (সিআরসি)।
বৃহস্পতিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ কর্মসূচি সম্পন্ন করেন সংগঠনটি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসি’র সাবেক সাধারণ সম্পাদক উম্মে হাবিবা হ্যাপী, সাবেক সহ-সভাপতি আমার হাসিবুর রহমান, সদস্য আব্দুল্লাহ পারভেজ-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, “আমরা এইভাবে ঈদের আনন্দ তাদের সঙ্গে ভাগাভাগি করে দিচ্ছি, যেন তারা বুঝতে পারে একদিন তারাও বড় হয়ে এই আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নেবে। এটাই আমাদের মূল বার্তা।”
সভাপতি মো. ইমদাদুল হক বলেন,“প্রতিবছরই সিআরসি স্কুলের বাচ্চাদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতা বজায় রেখে এবছরও আমরা এই আয়োজন করেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো, এই ঈদ সামগ্রীর মাধ্যমে বাচ্চারা যেন পড়াশোনার প্রতি আগ্রহী হয় এবং ভালো কিছু করার প্রেরণা পায়।”
উল্লেখ্য, সিআরসি মূলত পথশিশুদের জন্য শিক্ষা, খাদ্য, চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদান করে। সুবিধাবঞ্চিত শিশুদের সমাজে পুনঃস্থাপন এবং শিশুদের অধিকার নিশ্চিত লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দীর্ঘ ৪ বছরের স্নাতক (সম্মান) সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে উৎসবমুখর এক স্মরণীয় দিন পার করেছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবন থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে […]

ইবিতে সাজিদ হত্যা তদন্তে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান 

Share the post

Share the postইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডে তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রক্টোরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা, […]